প্রধান শিক্ষিকাকে মারধর শিক্ষার্থীর মা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামি মিতালী খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিতালী খাতুন ফার্মপাড়া এলাকার শামস্ উর রহমান শুভর স্ত্রী। মামলা সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ চলাকালে দুষ্টুমি করায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শাসন করেন প্রধান শিক্ষিকা কাবেরী করিম। বিষয়টি জানতে পেরে দুপুরে ওই ছাত্রীর বাবা শামস্ উর রহমান শুভ ও মা মিতালী খাতুন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে শুভ প্রধান শিক্ষিকাকে থাপ্পড় মারেন। পরে বুধবার রাতেই প্রধান শিক্ষিকা কাবেরী করিম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলার দ্বিতীয় আসামি মিতালী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন