মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে গ্রামের দক্ষিণ মাঠে পানিতে কারেন্ট জাল পাতা ছিল। এ সময় জালে আটকে থাকা মাছ সংগ্রহ করতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন