উল্লাপাড়ায় বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩ জন। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম (২৬) ও তার ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়। আহত হয় আরও ৩ যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন