প্রায় এক মাস পর দম ফেলার সুযোগ পেলো ফিফা বিশ্বকাপ। এর আগে প্রতি পর্বের পর অন্তত একদিন বিরতির রেওয়াজ থাকলেও, এবার গ্রুপ পর্ব থেকে শেষ ১৬ পর্যন্ত কোনো বিরতি ছিল না ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর। কোয়ার্টার ফাইনালের আগে একদিনের বিরতি মেলে ভক্তদের। তবে ফুটবল ফ্যানদের প্রাণের স্পন্দন থামেনি। হাইভোল্টেজ শেষ আট ম্যাচের একদিন আগে থেকেই বোস্টন ছেয়ে যায় ফ্রান্স ও মরক্কোর লাল নীল দর্শকে। এমন প্রাণবন্ত সমর্থকদের জন্যই তো বিশ্বমঞ্চ এতটা রঙিন। তারাই তো আসল ‘স্টার অব দ্য ডে’।
স্টার অব দ্য ডে
১০ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
