টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ খাদের কিনারায় দাঁড়িয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে আসরের সহ-আয়োজকদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্যে জিতেছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা এবং তিনি নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বেশ চাপে আছে শ্রীলঙ্কা। আজ কলম্বোর ঘরের মাঠে কিউইদের হারাতে না পারলে সেমিফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে তাদের। দলের শক্তি বাড়াতে আজকের একাদশে ফেরানো হয়েছে সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার চারিত আসালাঙ্কাকে।
অন্যদিকে, নিউজিল্যান্ডের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় তারা ১ পয়েন্ট নিয়ে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে। আজ হারলেও তাদের সম্ভাবনা টিকে থাকবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে নানা সমীকরণের দিকে। তাই জয় দিয়ে সেমিফাইনালের পথ পরিষ্কার রাখতে চায় নিউজিল্যান্ড। কিউই একাদশে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। অলরাউন্ডার জিমি নিশামের পরিবর্তে সুযোগ পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার কোল ম্যাকনকি।
টিকে থাকার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
খেলা
৩ মাস আগে
২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬, ৮ঃ০২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
