কিছুদিন আগেই রাজ্যসভা থেকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেব। বৃহস্পতিবার তিনজনই মোদির উন্নয়নে আস্থা রেখে বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য তাদের হাতে তুলে দেন দলের পতাকা। তিনি বলেন, 'এখন তাঁদের একটাই পরিচয়, সকলে বিজেপি।'
গতমাসে পরপর তিন তৃণমূল সাংসদের পদত্যাগের ফলে রাজ্যসভায় উপনির্বাচন হবে আগামী ২৪ জুলাই । সংখ্যাতত্ত্বের নিরিখে এবার তিনটি আসনই বিজেপির দখলে যেতে বসেছে। কারণ, বিধায়ক সংখ্যা এবং তৃণমূল শিবিরে ভাঙনের জেরে ঘাসফুল শিবির প্রার্থীই দিতে পারবে না। তার ভিত্তিতেই তিনটি আসন বিজেপির দখল করার কথা। বিজেপি কাদের প্রার্থী করবে, তা নিয়ে এই মুহূর্তে সরগরম রাজনৈতিক মহল। এমন সময়ে সুখেন্দুশেখর, সুস্মিতা ও প্রকাশের বিজেপি সদর দপ্তরে গিয়ে শমীক ভট্টাচার্যর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন।
মোদির উন্নয়নে আস্থা রেখে বিজেপিতে যোগ রাজ্যসভার পদত্যাগী তিন তৃণমূল কংগ্রেস সাংসদের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
২ ঘন্টা আগে
৯ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ৪৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Sanjeev
২ ঘন্টা আগেFUTO NOUKAY KEU BOSHE THAKTE CHAY NA . MAMATA EKHON EKTA. FUTO NOUKA .