মুড়ি ভর্তি পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও ৭০০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেয় ডিএনসি ঢাকা মেট্রো উত্তর। গাঁজা ও ইয়াবা বহনকারী পিকআপও জব্দ করা হয়েছে। ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপ পরিচালক শামীম আহম্মেদ বলেন, রমনা সার্কেলের পরিদর্শক জাকির হোসেন জানতে পারেন, ঢাকা মেট্রো-ন-১২-৪৪৩২ নম্বরের পিকআপ গাড়ি যোগে একজন ব্যক্তি কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবার একটি চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসবেন। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে রমনা সার্কেলের সমন্বয়ে একটি রেইডিংপার্টি গঠন করে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করে। সংবাদ দাতার বর্ণনা মোতাবেক দক্ষিন যাত্রাবাড়ীর নিউ পূবালী মৎস্য ভান্ডারের সামনে ঢাকা-কুমিল্লা মহাসড়কের উপর পিকআপটি আসে। তখন অভিযানিক দল পিকআপের গতিরোধ করে তল্লাশি করে। এসময় তেইশ বস্তা মুড়ির নিচে লোকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গাড়ীর ড্রাইভিং সিটে বসা মোঃ সোহেল রানাকে (৩২) রেইডিং পার্টির সহযোগিতায় ঘেরাও করে আটক করা হয়।
শামীম আহম্মেদ আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি সোহেল রানা কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে সরবরাহের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে এসেছে। সে আরো জানায়, পিকআপে মুড়ি বহনের আড়ালে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্ত থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবা পাঁচার করত। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিরন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক রমনা সার্কেলের পরিদর্শক জাকির বাদি হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
মুড়ি ভর্তি পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬, ৭ঃ৫২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
