ফুলতলায় ঘূর্ণিঝড়ে অর্ধশত ঘরবাড়ি লণ্ডভণ্ড

ফুলতলায় ঘূর্ণিঝড়ে অর্ধশত ঘরবাড়ি লণ্ডভণ্ড

ফন্ট সাইজ:

আকস্মিক ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের মধ্যপাড়া (বড়বাড়ি) এবং গাজীপাড়া এলাকা। বুধবার রাতে ঝড়ের তীব্রতায় ভেঙে পড়েছে প্রায় ৫০টি ঘরবাড়ি, দোকানপাট, বৈদ্যুতিক মিটার, উপড়ে গেছে বড় এবং মাঝারি গাছপালা, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি ও ছিড়ে পড়েছে বৈদ্যুতিক তার। ফলে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং রাস্তার উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে সাধারণ জনগণের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। সরজমিন গিয়ে দেখা যায়, ঝড়ে নদীর তীরবর্তী গিলাতলা মধ্যপাড়া এবং গাজীপাড়া এলাকার বসতবাড়ির টিনের চালা উড়ে গেছে, অনেক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি দেয়াল ধসে সম্পূর্ণ বা আংশিক বিধ্বস্ত হয়েছে। ঝড়ের আঘাতে উপড়ে পড়া গাছপালা রাস্তার উপর পড়ে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।

এ ছাড়া, বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও মচকে রাস্তার উপর বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে, ছিঁড়ে গেছে বিদ্যুতের মেইন লাইনের তার। ভুক্তভোগী এলাকাবাসী জানান, বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে দুমড়ে-মুচড়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে নতুন খুঁটি স্থাপন এবং বিদ্যুৎ সংযোগ সচল করার আহ্বান ও রাস্তার উপর ভেঙে পড়া গাছপালা দ্রুত অপসারণ করে চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয় বাসিন্দাদের। দিকে, ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এ সময় তিনি ভুক্তভোগীদের আশ্বস্ত করে বলেন, দ্রুতই ইউনিয়ন পরিষদ বরাবর ক্ষতিগ্রস্তদের তালিকা জমা দিয়ে সরকারি সহায়তার আবেদন জানানো হবে এবং সর্বোচ্চ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন