ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব আজ বৃহস্পতিবার (৯ জুলাই) তার নিজ শহর মাশহাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষ মাশহাদের রাস্তায় নেমেছেন। বিভিন্ন এলাকা থেকে মানুষ মাশহাদে জড়ো হচ্ছেন।
এদিন অনেককেই ইরানের জাতীয় পতাকা হাতে দেখা যাচ্ছে। এ ছাড়া কয়েকজনের হাতে এমন প্ল্যাকার্ডও ছিল, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানানো স্লোগান লেখা রয়েছে।
খামেনির জানাজার দায়িত্ব তদারক করা দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় নিহত খামেনি ও তার পরিবারের অন্য সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি ইরাক থেকে মাশহাদের হাশেমিনেজাদ বিমানবন্দরে পৌঁছেছে।
গত শুক্রবার থেকে ইরানজুড়ে আলি খামেনির শেষ বিদায় উপলক্ষে কার্যক্রম শুরু হয়। ইরান ও ইরাকের একাধিক শহরে এসব আনুষ্ঠানিকতা হয়। তার প্রতিটি জানাজায় ছিল লাখ লাখ মানুষের সমাগম।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিনেই আলি খামেনি তার নিজ বাসভবনে নিহত হন। চার মাসের বেশি সময় পর অবশেষে খামেনির আজ দাফনকার্য সম্পন্ন হতে যাচ্ছে।
এদিকে গত দুই দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্র আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।
