নন্দনে প্রশংসিত জীবন শাহাদাৎ এর 'সম্পর্ক'

নন্দনে প্রশংসিত জীবন শাহাদাৎ এর 'সম্পর্ক'

ফন্ট সাইজ:

গত ৩ জুলাই থেকে কলকাতার নন্দনে শুরু হয়েছে ৯ম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালে মোট ১০৭ টি সিনেমা দেখনো হবে। উৎসবে বাংলাদেশ থেকে স্থান পেয়েছে প্রয়াত কবি তারেক মাহমুদের কবিতা হতে অনুপ্রাণিত হয়ে নির্মিত জীবন শাহাদাৎ এর পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'সম্পর্ক'।

৭ জুলাই উৎসেব প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি, আগত দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে চলচ্চিত্রটি, অধিকাংশ দর্শক চলচ্চিত্রের গল্পে দেশভাগ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ চললাকালীন পরবর্তী দেশ ছেড়ে যাবার স্মৃতিতে স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন। জীবন শাহাদাৎ বলেন, আসলে দুই বাংলার সম্পর্ক আত্মার ও আবেগের।

আমি চেষ্টা করেছি চলচ্চিত্রের ভেতরে জীবনের গল্প তুলে ধরতে, আর নিঃসন্দেহে চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সম্মানের। এছাড়া তিনি বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনার অফিস ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া সহ উৎসব আয়োজন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন