দীর্ঘ ২০ বছর পর আবারো মিশরের মঞ্চে ফিরছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ২৮শে নভেম্বর মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে আয়োজিত এক জমকালো কনসার্টে গান শোনাবেন তিনি। ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’র আয়োজনে অনুষ্ঠিত হবে মেগা আয়োজনটি।
এর আগে ২০০৭ সালে একই স্থানে শেষবার পারফর্ম করেছিলেন কলম্বিয়ার এই সুপারস্টার। আন্তর্জাতিক তারকাদের নিয়ে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবেই কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন:
অপেক্ষায় তানজিন তিশা
