দীর্ঘ এক দশক পর নতুন স্টুডিও অ্যালবাম নিয়ে ফিরছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ। অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’ মঙ্গলবার প্রকাশ পেয়েছে। গানটির কথা লিখেছেন- শামস মনসুর গনি ও কে এম ইমরানুল হক রিতুল। সুর করেছেন শামস মনসুর গনি।
নতুন অ্যালবামে মোট ১২টি গান থাকবে। তবে সব গান প্রকাশের পরই অ্যালবামের নাম ঘোষণা করবে ব্যান্ডটি। চলতি বছর আরও এক থেকে দু’টি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন:
অপেক্ষায় তানজিন তিশা
