পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বুধবার পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন তিনি।
এ বিষয়ে সাজ্জাত আলী গণমাধ্যমকে বলেন, ‘আগামী নভেম্বর পর্যন্ত আমার মেয়াদ আছে। তবে আমি অব্যাহতি চেয়ে আজ চিঠি দিয়েছি।’
ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করছিলেন শেখ মো. সাজ্জাত আলী। চব্বিশের ৫ আগস্ট রাজধানীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

Harun-Al-Rashid
৩ মাস আগেPeople says he was honest-that is his fame. Goodbye!