নেইমার কি সিদ্ধান্ত পাল্টাবেন

অবসর ভাঙতে বাবার অনুরোধ

নেইমার কি সিদ্ধান্ত পাল্টাবেন

ফন্ট সাইজ:

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন নেইমার জুনিয়র। রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে ব্রাজিলের হারের পর সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিক্রিয়াও দেখাননি। জীবনের কঠিন মুহূর্তে নেইমারের পাশে ছায়া হয়ে দাঁড়ালেন তার বাবা সান্তোস সিনিয়র। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা পোস্ট করেছেন তিনি। পোস্টের মাধ্যমে নেইমারকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে মাঠে ফেরার আহ্বান করেছেন। বিশ্বকাপ শুরুর আগে নেইমারের ব্রাজিল দলে সুযোগ পাওয়া নিয়ে সংশয় ছিল। তবে চোট কাটিয়ে ঠিকই আনচেলোত্তির ২৬ সদস্যের দলে ডাক পান ৩৪ বছর বয়সী ফুটবলার। ভাগ্য সহায় হয়নি। গ্রুপ পর্ব শুরুর কিছুদিন আগে আবারো চোটে পড়েন নেইমার। যে কারণে প্রথম দুই মাচে মাঠে নামতে নামতে পারেননি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেছেন অল্প সময়। বিদায়ী ম্যাচে নরওয়ের বিপক্ষেও নেইমারকে ফাইনাল থার্ডে নামান আনচেলোত্তি। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল পান নেইমার। তবে দলের বিদায় আটকাতে পারেননি। ম্যাচ শেষে নেইমারকে কাঁদতে দেখা যায়। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়ে বলেন, ‘এখানেই শেষ’। ক্যারিয়ার শেষের আগে ব্রাজিলের পক্ষে সর্বোচ্চ ৮০ গোল করে ফুটবলের রাজা পেলেকে পেছনে ফেলেছেন নেইমার। হলুদ জার্সিতে ১৩০ ম্যাচ মাঠে নেমে ৫৯ অ্যাসিস্ট করেছেন তিনি। ২০১৩ সালের কনফেডারেশনস কাপ ও ২০১৬ রিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ী দলের সদস্য নেইমার। চার বিশ্বকাপে অংশ নিয়ে ৯ গোল করলেও সোনালী ট্রফিটা তার ছুঁয়ে দেখা হয়নি। ৩৪ বছর বয়সী নেইমারকে উদ্দেশ্য করে তার বাবা লিখেছেন, ‘আহ্‌ বাবা... কী দারুণ এক পথচলা। অনেক চ্যালেঞ্জিং, অনেক বেদনার, কিন্তু ঈশ্বরের অসীম আশীর্বাদপুষ্ট।

ফুটবল পায়ে সেই চেনা আনন্দটা আবার খুঁজে নাও। মাঠের হাসিটা ফিরিয়ে আনো। আজ তুমি সম্পূর্ণ সুস্থ। ঈশ্বর তোমাকে আবার সুযোগ দিয়েছেন সেই কাজটা করার, যা তুমি ছোটবেলা থেকে ভালোবেসেছো। খেলাটা উপভোগ করো।’ সান্তোস সিনিয়র লিখেছেন, ‘ভবিষ্যৎ ঈশ্বরের হাতে। আজ নেয়া কোনো সিদ্ধান্তই তোমার পুরো গল্পটা নির্ধারণ করে দেয় না। একটা স্বপ্ন এখনো সত্যি হয়নি মানেই সেটা মরে যায়নি।

কোনো কঠিন মুহূর্ত গল্পের শেষ
টেনে দিতে পারে না। জীবনের শেষ অধ্যায়টা ঈশ্বরই লেখেন।’ বার্তার শেষাংশে নেইমারের ক্যারিয়ারের পেছনে নিজের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি লিখেছেন, ‘পেছনে তাকালে আমি ট্রফি, গোল বা চুক্তির চেয়ে অনেক অলৌকিক ঘটনা দেখতে পাই। আর সামনে তাকালে আমার বিশ্বাস হয়, বয়স বা পরিস্থিতি যা-ই হোক, সেরাটা এখনো আসা বাকি। ঈশ্বর হয়তো তোমার জন্য এমন কিছু তৈরি করছেন যা তুমি স্বপ্নেও ভাবোনি। আজ পৃথিবীর মানুষ তোমাকে পছন্দ করার অনেক আগে থেকেই ঈশ্বর তোমাকে ভালোবেসেছেন। তোমার জন্য আমি আবারো সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি, বাবা।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন