দুর্নীতির মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

ফন্ট সাইজ:

দুর্নীতির মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের কারাদণ্ড হয়েছে। মামলায় পৃথক দু’টি ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড পেয়েছেন তিনি। পাশাপাশি দুই ধারায় সম্রাটকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাস করে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এই সাজা দেয়া হয়। একটি ধারার সাজার পর আরেকটি চলবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলাটি করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

Wazir

৩ মাস আগে

Corruption and 20 years of jail. But this Somrat deserves hanging by rope for killing unaware bus passengers. When convicted, he should be hanged after he spend 20 yrs in the jail.

মন্তব্য করুন