তুরস্কে প্রশিক্ষণের সময় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

তুরস্কে প্রশিক্ষণের সময় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ফন্ট সাইজ:

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কের কাছে তুর্কি বিমান বাহিনীর এফ-১৬ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বালিকেসির প্রদেশের ৯ম মেইন জেট ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর মধ্যরাতের পরপরই বিমানটির সঙ্গে রেডিও ও রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয় এবং পাইলটকে নিহত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় দৈনিক হুরিয়েত জানিয়েছে, ইস্তাম্বুল–ইজমির মহাসড়কের একটি অংশের কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে বিস্তীর্ণ এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিস ও চিকিৎসা দল মোতায়েন করা হয়।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি বিশেষ দুর্ঘটনা তদন্ত দল এ বিষয়ে তদন্ত পরিচালনা করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন