‘স্মার্ট ফুড, স্মার্ট লাইফ’ স্লোগানকে সামনে রেখে দেশের ঐতিহ্যবাহী স্বাস্থ্যসেবা ও ইউনানি-আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভোক্তাপণ্য (কনজ্যুমার) খাতে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উৎপাদনের অল্প সময়ের মধ্যেই তাদের কনজ্যুমার পণ্য বাজারে ব্যাপক সাড়া পেয়েছে। হামদর্দ জানায়, গ্রাহকের আস্থা, সন্তুষ্টি ও দীর্ঘমেয়াদি সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কনজ্যুমার শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি পণ্যের উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ এবং বাজারজাতকরণে সর্বোচ্চ মান নিশ্চিত করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখার মাধ্যমে হামদর্দ যে আস্থা অর্জন করেছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভোক্তাপণ্য বাজারেও শক্ত অবস্থান গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। হামদর্দের নতুন কনজ্যুমার শাখার আওতায় বাজারে এসেছে -আমরুপালি ফ্রুট সিরাপ, রুহ্ আফজা, ইনস্ট্যান্ট ম্যাঙ্গো ও অরেঞ্জ ড্রিংক পাউডার, আমরুপালি সুইট ম্যাঙ্গো বার, কালোজিরা ম্যাঙ্গো বার, হামদর্দ মধু, ইহরাম নিম বাথিং বার, ইহরাম বাথিং বার, মেলোরা সাবান ও হারবাল শ্যাম্পু, ক্লোভগার্ড মাউথওয়াশ, হামদর্দ আমলা তেল, ভূঙ্গরাজ হেয়ার অয়েল, চ্যাবনপ্রাশ, দন্ত রক্ষা টুথপেস্ট ও টুথ পাউডার, ইসপাগুল, হজমিট্যাব, ওআরএস, হামদর্দ বাম, এলোফ্রেশ জেল এবং জশিনা হারবাল চা। প্রতিষ্ঠানটির দাবি, নতুন পণ্যগুলোতে প্রাকৃতিক ও ভেষজ উপাদানের ব্যবহারকে অগ্রাধিকার দেয়া হয়েছে। পানীয়, ব্যক্তিগত পরিচর্যা, মৌখিক স্বাস্থ্য, চুলের যত্ন, হজম ও পুষ্টিসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন ক্যাটাগরির পণ্য বাজারজাত করা হয়েছে। আমরুপালি ফ্রুট সিরাপ প্রিমিয়াম মানের আমরুপালি আমের পাল্প থেকে তৈরি, যা ভিটামিনসমৃদ্ধ এবং শরীরে দ্রুত শক্তি জোগাতে সহায়ক।
অন্যদিকে শতবর্ষের ঐতিহ্যবাহী ভেষজ পানীয় রুহ্ আফজা ফুল, ফল ও প্রাকৃতিক নির্যাসের সমন্বয়ে তৈরি, যা গরমে শরীরকে সতেজ রাখতে সহায়ক বলে জানায় হামদর্দ। এ ছাড়া ব্যস্ত জীবনযাপনের কথা বিবেচনায় এনে বাজারে আনা হয়েছে ইনস্ট্যান্ট ম্যাঙ্গো ও অরেঞ্জ ড্রিংক পাউডার, যা কয়েক সেকেন্ডেই প্রস্তুত করা যায়। আমরুপালি ম্যাঙ্গো বার ও কালোজিরা ম্যাঙ্গো বারেও ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক আমের পাল্প। খাদ্যপণ্যের পাশাপাশি ব্যক্তিগত পরিচর্যা সামগ্রীর মধ্যে রয়েছে- নিম তেল, ভিটামিন-ই ও গ্লিসারিনসমৃদ্ধ ইহরাম নিম বাথিং বার, হজ ও ওমরাহ পালনকারীদের জন্য বিশেষভাবে তৈরি ঘ্রাণমুক্ত ইহরাম বাথিং বার, মুলতানি মাটি ও দুধের নির্যাসসমৃদ্ধ মেলোরা সাবান এবং ভেষজ উপাদানে তৈরি মেলোরা হারবাল শ্যাম্পু। এ ছাড়া ক্লোভগার্ড মাউথওয়াশ, হামদর্দ আমলা তেল, ভূঙ্গরাজ হেয়ার অয়েল, চ্যাবনপ্রাশ, ইসপাগুল, হজমিট্যাব, ওআরএস, হামদর্দ বাম, এলোফ্রেশ জেল ও জশিনা হারবাল চায়ের মতো পণ্যও বাজারজাত করা হয়েছে।
