চলচ্চিত্রের অন্যতম নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ৬ই জুলাই রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা অর্পূব রানা বলেন, মানিক ভাইয়ের বাম হাত ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর পরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
ফেরার প্রস্তুতি বুবলীর
