স্টার অব দ্য ডে

স্টার অব দ্য ডে

ফন্ট সাইজ:

ফোলারিন বালোগানকে শুরুর একাদশে পেয়ে যখন মার্কিন শিবির উল্লাস করছিল, ঠিক তখনই সিয়াটলে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিলেন বেলজিয়ামের চার্ল ডি কেটেলার। শেষ ষোলোর ম্যাচে কেভিন ডি ব্রুইনাকে বেঞ্চে রেখে মাঠে নামা বেলজিয়ানদের হয়ে ম্যাচের ঠিক ৯ মিনিটেই জাল কাঁপান তিনি।

৩১ মিনিটে যুক্তরাষ্ট্র সমতায় ফেরার ঠিক দুই মিনিটের মধ্যে আবারো জাল খুঁজে নেন কেটেলার। অন্তিম মুহূর্তে লুকাকুর করা গোলে অ্যাসিস্টও তার। তাতেই ইতিহাস রচনা করেন ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই তারকা। ১৯৬৬ সাল থেকে রেকর্ড রাখা শুরু করার পর প্রথম বেলজিয়ান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে ৩ গোলে অবদান রাখলেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন