পাকিস্তানকে তুলোধুনো করে ইংল্যান্ডকে সেমিতে তুললেন ব্রুক

পাকিস্তানকে তুলোধুনো করে ইংল্যান্ডকে সেমিতে তুললেন ব্রুক

ফন্ট সাইজ:

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবার ২ উইকেটের জয়ের দিন একাই লড়লেন হ্যারি ব্রুক। সতীর্থদের ব্যর্থতার মধ্যে এক প্রান্ত আগলে সেঞ্চুরি তুলে নিলেন স্রেফ ৫০ বলে। এটি টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরির নজির। একইসঙ্গে, সীমিত ওভারের বিশ্বকাপে এটি যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও।

পাল্লেকেলেতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৬৪ রান তোলে পাকিস্তান। রান তাড়ায় ৫ বল হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড। ২০০৭-এ উদ্বোধনী আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ক্রিস গেইল। এদিনের বিধ্বংসী ইনিংসে ক্যারিবিয়ান কিংবদন্তির পাশে বসলেন ব্রুক। ২০১৬তে ইংলিশদের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তালিকার সবার উপরে গেইলই।

এদিনের হারে পাকিস্তানের সেমির আশা পুরোপুরি ভেস্তে না গেলেও, অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন