প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লীগে খেলতে এসে রূপকথা লিখলো বোডো/গ্লিমট। প্লে-অফ পর্বের ফিরতি লেগেও ঐতিহাসিক জয় তুলে নিলো নরওয়ের ক্লাবটি। গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানের মাঠে বোডো-গ্লিমটের জয় ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ইতালিয়ান জায়ান্টদের ৫-২ গোলে উড়িয়ে ইতিহাস গড়লো নরওয়েজিয়ান অখ্যাত ক্লাবটি।
শেষবার ১৯৯৭তে নরওয়ের কোনো ক্লাব হিসেবে রোজেনবর্গ চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে ওঠে। এরপর এবারই প্রথম দেশটির কোনো ক্লাব ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে এত দূর আসলো। একই সঙ্গে, ইউরোপের শীর্ষ পাঁচ লীগের বাইরের প্রথম কোনো ক্লাব হিসেবে ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লীগের দলগুলোর বিপক্ষে টানা চার ম্যাচ জিতল বোডো/গ্লিমট। এর আগে লীগ পর্বের ম্যাচে গত মাসে ম্যানচেস্টার সিটির (৩-১) পর অ্যাটলেটিকো মাদ্রিদের (২-১) বিপক্ষেও জয় তুলে নেয় তারা। এবার প্লে-অফে দুই লেগেই হারালো ইন্টারকে।
রাতের অন্য ম্যাচে আজারবাইজানের ক্লাব কারাবাখকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে নিউক্যাসেল ইউনাইটেড। যদিও প্রথম লেগে ৬-১ গোলের জয়ে সেই পথ অনেকটাই পরিষ্কার করে রাখে ইংলিশ ক্লাবটি। ফিরতি লেগে ৪-১ (দুই লেগ মিলে ৭-৪) গোলের জয়ে একই কোয়ার্টারে পৌঁছায় অ্যাটলেটিকো। প্রথম লেগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-০ গোলে জেতা লেভারকুসেন ফিরতি লেগে করে ড্র। তাতে শেষ ষোলো নিশ্চিত হয়েছে জার্মান জায়ান্টদেরও।
