কেরালায় ভয়াবহ ভূমিধ্বসে নিহত ২, ধ্বংসস্তুূপে আটকা ১০

কেরালায় ভয়াবহ ভূমিধ্বসে নিহত ২, ধ্বংসস্তুূপে আটকা ১০

ফন্ট সাইজ:

ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড় জেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ১০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে প্রায় ২৬৫ মিলিমিটার ভারী বৃষ্টির কারণে কাল্লাডির মীনাক্ষী ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার আনাক্কমপোয়িল-মেপ্পাদি টানেল রোড নির্মাণ প্রকল্পের কাজ চলাকালীন সময়েই দুর্ঘটনাটি ঘটে, যেখানে এনডিআরএফ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছেন। এ ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কেরালার রাজ্য মন্ত্রী টি সিদ্দিকী এই ঘটনাকে কর্তৃপক্ষের অবহেলার কারণে মনুষ্যসৃষ্ট দুর্যোগ বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ জানিয়ে বলেন পূর্বে কোঙ্কন রেলওয়েকে এই স্থানের ভূমিধসের ঝুঁকি সম্পর্কে লিখিত সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন