পাকিস্তানে তুমুল গোলাগুলি, ৯ পুলিশসহ নিহত ২৪

পাকিস্তানে তুমুল গোলাগুলি, ৯ পুলিশসহ নিহত ২৪

ফন্ট সাইজ:

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে দেশটির অন্তত নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ছাড়া কয়েকজন পুলিশ সদস্য এখনো নিখোঁজ রয়েছে। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া সংঘর্ষে অন্তত ১৫ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বিবিসি উর্দুকে জিয়ারত জেলার ডেপুটি কমিশনার আবদুল কুদ্দুস আছাকজাই বলেন, কয়েক বিলিয়ন রুপি ব্যয়ে নির্মাণাধীন মাঙ্গি বাঁধ প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় সশস্ত্র হামলাকারীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

তিনি জানান, নিহতদের মধ্যে পুলিশের দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন। নিখোঁজ সদস্যদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর জিয়ারত এলাকায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালায়। এতে পাকিস্তানি তালেবান (টিটিপি)-এর ১৫ সদস্য নিহত হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ নিশ্চিত করেছেন যে, জিয়ারাত জেলায় মঙ্গলবার ভোররাতে পুলিশ ও জঙ্গিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, নিহত পুলিশ সদস্যরা জাতির গর্ব ছিলেন। বেলুচিস্তানের রাজধানী কোয়েটার দীর্ঘদিনের পানি সংকট মোকাবিলার লক্ষ্যে এই বাঁধ নির্মাণ করা হচ্ছে। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তান কয়েক দশক ধরেই সহিংসতার কেন্দ্রবিন্দু। প্রদেশটির বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী পাকিস্তান সরকারের কাছ থেকে অধিক স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে। গত মে মাসে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) সামরিক সদস্য বহনকারী একটি ট্রেনে হামলা চালিয়েছিল।

ওই হামলায় ২০ জন নিহত হন। এ ছাড়া সীমান্তপারের হামলার ঘটনাও এ অঞ্চলে প্রায়ই ঘটছে। গত সপ্তাহে আফগানিস্তানের তালেবান সরকার জানায়, তারা বেলুচিস্তান অঞ্চলে হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা চারটি ড্রোন ভূপাতিত করেছে।

মুহাম্মদ আলমগীর

৪৬ মিনিট আগে

সামরিক জান্তার তৈরি জঙ্গি রা পাকিস্তানের গলার কাঁটা। ভারত জুজু আর জঙ্গিরা সেনার ক্ষমতার নিয়ন্ত্রনের উপলক্ষ।

মন্তব্য করুন