স্বচ্ছ পোশাকে আলোড়ন মেক্সিকো সুন্দরীর

স্বচ্ছ পোশাকে আলোড়ন মেক্সিকো সুন্দরীর

ফন্ট সাইজ:

বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে মেক্সিকো হেরে বিদায় নিয়েছে। কিন্তু দর্শক, ভক্তদের বঞ্চিত করেননি ‘মেক্সিকোর আবেদনময়ী সমর্থক’ ইয়ানেত গার্সিয়া। স্বচ্ছ পোশাকে শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছেন তিনি। ইংল্যান্ডের কাছে হৃদয়ভাঙা পরাজয়ে মেক্সিকোর বিশ্বকাপ অভিযান শেষ হলেও নিজের প্রিয় দলকে শ্রদ্ধা জানাতে একের পর এক আকর্ষণীয় ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছেন তিনি। ৩৫ বছর বয়সী সাবেক আবহাওয়া বিষয়ক উপস্থাপক ইয়ানেত গার্সিয়াকে অনেকেই ‘মেক্সিকোর সবচেয়ে আবেদনময়ী সমর্থক’ বলে অভিহিত করেন। বিশ্বকাপ চলাকালে নিয়মিত বিভিন্ন পোস্টের মাধ্যমে তিনি অনুসারীদের নজর কেড়েছেন। রোববার অ্যাজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় মেক্সিকো। প্রিয় দলের এই পরাজয় তিনি কষ্ট নিয়েই দেখেছেন।

ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহ্যাম জোড়া গোল করেন। অধিনায়ক হ্যারি কেইন একটি পেনাল্টি থেকে গোল করে দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। অন্যদিকে মেক্সিকোর হয়ে জুলিয়ান কিনোনেস ও রাউল হিমেনেজ গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন। ৫৪ মিনিটে জ্যারেল কোয়ানসাহ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। তবুও টমাস টুখেলের দল জয় ধরে রাখতে সক্ষম হয়। তবে দলের বিদায়ে মন খারাপ হলেও ইয়ানেত হতাশাকে প্রাধান্য দেননি। সামাজিক মাধ্যমে তিনি মেক্সিকোর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে একটি বার্তা প্রকাশ করেন। লাল রঙের স্বচ্ছ পোশাক পরে তোলা ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, আমি মেক্সিকোকে ভালোবাসি!!!! আমি মেক্সিকান হতে পেরে ভীষণ গর্বিত।

ইনস্টাগ্রামে তার ১ কোটি ৩২ লাখ অনুসারী পোস্টটি প্রকাশের পরই মন্তব্যে ভরিয়ে দেন। একজন লিখেছেন, অসাধারণ সুন্দর! আরেকজন মন্তব্য করেন, ভালোবাসি তোমাকে। তৃতীয়জন লিখেছেন, একদম নিখুঁত। চতুর্থজনের মন্তব্য, ওয়াও! পঞ্চমজন লিখেছেন, দারুণ। আরেকজন মন্তব্য করেন, তুমি সত্যিই অসাধারণ সুন্দর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন