শিশু দিবাযত্ন কেন্দ্র নারীদের বেকারত্ব থেকে পরিত্রাণ দিচ্ছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সোমবার রাজধানীর পান্থপথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) সম্পর্কিত কার্যক্রমের আওতায় ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ বিষয় নিয়ে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে পুরো কেন্দ্র ঘুরে দেখেন তিনি। এ সময় শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের আঁকা ছবিও দেখেন।
শিশুদের যত্নে নিয়োজিতদের ধন্যবাদ জানিয়ে জুবাইদা রহমান বলেন, আপনারা মানবিক যত্নের মাধ্যমে অন্যের শিশুদের বড় করছেন। আপনারা আছেন বলেই, অনেক মা-বোন, স্বাচ্ছন্দ্যে চাকরি ক্ষেত্রে যোগদান এবং কাজ করতে পারছেন। শিশুরাও নিরাপদ পরিবেশে বেড়ে উঠছে।
শৈশব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মন্তব্য করে তিনি বলেন, এ সময়ই অনেক বিষয়ের ভিত্তিপ্রস্তর হয়। তার কথায়, দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদ থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ারও সহায়ক। আপনারা একসঙ্গে দুটি কাজ করছেন; দেশের ভিত্তি গড়ার সহায়তা করছেন এবং দেশের বিশাল নারী সংখ্যাকে বেকারত্ব থেকে পরিত্রাণ দিচ্ছেন।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বক্তব্য রাখেন।
শিশু দিবাযত্ন কেন্দ্র নারীদের বেকারত্ব থেকে পরিত্রাণ দিচ্ছে- জুবাইদা রহমান
স্টাফ রিপোর্টার
৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
