বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার। বিষয়টি নিয়ে আপ্লুত ব্রাজিলভক্ত অভিনেতা জিয়াউল হক পলাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমারের একটি প্রতীকী ছবি শেয়ার করে তিনি লিখেন, একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!
একটা যুগের সমাপ্তি...
স্টাফ রিপোর্টার
৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
