বাতিল করা হয়েছে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে তিনটি নির্দিষ্ট বই রাখার নির্দেশনা। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন।
পূর্বের নির্দেশনা অনুযায়ী বই তিনটি হলো ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’। মাহফুজ উল্লাহর লেখা প্রথম দুটি বই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনী এবং তৃতীয় বইটি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা। বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।
তথ্যানুযায়ী, গত ৩রা জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে যেন এই তিনটি বইয়ের অন্তত এক সেট রাখা হয়, তা নিশ্চিত করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে স্বাক্ষর করেন উপসচিব রোশন আরা পলি। ইতিমধ্যে নির্দেশনাটি সকল বিদ্যালয়ে পাঠানো হয়েছে।
