প্রধানমন্ত্রীকে ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ অংশ নেয়ার আমন্ত্রণ

প্রধানমন্ত্রীকে ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ অংশ নেয়ার আমন্ত্রণ

ফন্ট সাইজ:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ অংশ নিয়ে সেখানে কী নোট (মূল প্রবন্ধ) উপস্থাপনের আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালযে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীকে ২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এর তৃতীয় সংস্করণে অংশগ্রহণ এবং সেখানে মূল বক্তব্য দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ফোরামে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করলে ইউরোপীয় ইউনিয়নের ‘গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ’-এর আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ইইউ ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাস। এ সংক্রান্ত একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রীর কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী-রাষ্ট্রদূতের মধ্যকার বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্কের বিভিন্ন দিক আলোচিত হয়েছে। উভয় পক্ষ প্রস্তাবিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন বিজনেস ফোরাম ২০২৭’, আসন্ন উচ্চ-পর্যায়ের কার্যক্রম, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন