আমাদের ৫টি বিশ্বকাপ আছে, আপনাদের কয়টি?

ব্রাজিলভক্ত আবেদনময়ীর পোস্ট

আমাদের ৫টি বিশ্বকাপ আছে, আপনাদের কয়টি?

ফন্ট সাইজ:

জনপ্রিয় মডেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার গ্যাব্রিয়েলা মৌরাও। ব্রাজিলের সমর্থনে এবার গ্যালারি কাঁপিয়েছেন। আবেদনময়ী ভঙ্গিতে ছবি তুলেছেন। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। বিকিনিতে তিনি ইতিমধ্যে ঝড় তুলেছেন। তবে নরওয়ের সঙ্গে ব্রাজিলের শেষ ১৬-এর ম্যাচের আগে বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন।

খেলা শুরুর আগে তিনি ছবি পোস্ট করেছেন। তাতে তাকে আঁটোসাঁটো পোশাকে দেখা গেছে। নিজেকে আইটেমগার্ল হিসেবে তুলে ধরেছেন। কিন্তু ম্যাচ শুরুর পর ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার হালান্ড দুটি গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে তুলে দেন নরওয়েকে। ব্রাজিলজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে এই হার গভীর হতাশা তৈরি করেছে। কোচ কার্লো আনচেলত্তির দলের এমন অকাল বিদায়ে মন ভেঙেছে অসংখ্য সমর্থকের। তাদেরই একজন গ্যাব্রিয়েলা মৌরা। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৩০ লাখেরও বেশি।

ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে তিনি নিজের একটি ভিডিও প্রকাশ করেন। তাতে ম্যাচ দেখার প্রস্তুতি নিতে দেখা যায় তাকে। এরপর তিনি ব্রাজিলের পতাকার নকশা করা আঁটসাঁট সাদা টপ পরা একটি ছবিও পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভীষণ নার্ভাস লাগছে, কিন্তু (এগিয়ে) চল ব্রাজিল।’

শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যি হয়। হালান্ডের জোড়া গোলে নরওয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ব্রাজিলকে বিদায় করে দেয়। তবে ম্যাচ শেষে একই পোশাকে নাচের একটি ভিডিও প্রকাশ করেন গ্যাব্রিয়েলা। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন- ‘হ্যাঁ, ব্রাজিল বিদায় নিয়েছে। কিন্তু আমাদের পাঁচটি বিশ্বকাপ শিরোপা আছে। আপনাদের কয়টি?’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন