ভিয়েতনামে অনুষ্ঠিত ‘দা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা এশিয়ান চলচ্চিত্রের পুরস্কার জিতে নিলো ‘রইদ’ সিনেমা। উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ক্রিটিকস অ্যাওয়ার্ড ফর বেস্ট এশিয়ান ফিল্ম’ ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি।
সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়ে সুমন লেখেন, দা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’ চলচ্চিত্রটি সমালোচক শাখায় সেরা এশিয়ান চলচ্চিত্রের পুরস্কার জেতায় সম্মানিত বোধ করছি।
আরও পড়ুন:
নানা আয়োজনে শুরু হচ্ছে ‘ছোটকাকু উৎসব’
