স্টার অব দ্য ডে

স্টার অব দ্য ডে

ফন্ট সাইজ:

২০২২ বিশ্বকাপের সেই তরুণ আজ ২৬ বছরের পরিপক্ব তারকা। তবে ক্লাব ফুটবলে চোট আর ফর্মহীনতায় হারিয়ে যেতে বসেছিলেন আজ্জেদিন ওনাহি। নতুন মরোক্কান কোচ মোহামেদ ওয়াহবি তার ওপর আস্থা রেখে মাঝমাঠের রক্ষণাত্মক ভূমিকা থেকে সরিয়ে খেলান ‘নাম্বার টেন’ হিসেবে।

কোচের সেই আস্থার প্রতিদান ওনাহি দিলেন কানাডার বিপক্ষে নকআউট ম্যাচে। যখন প্রতিপক্ষের শারীরিক ফুটবলে মরক্কো কোণঠাসা, তখনই এক ফ্রি-কিক থেকে বল পেয়ে এক বুদ্ধিদীপ্ত শটে গোল করে ডেডলক ভাঙেন তিনি। পরে আরেকটি গোল করে দলকে এনে দেন ৩-০ ব্যবধানের জয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন