লালপুরে ফরম পূরণের নামে টাকা আত্মসাৎ অফিস সহায়ক গ্রেপ্তার

লালপুরে ফরম পূরণের নামে টাকা আত্মসাৎ অফিস সহায়ক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে ৮ শিক্ষার্থীর কাছ থেকে টাকা ও কাগজপত্র নিয়ে ফরম পূরণ না করার অভিযোগে অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত অমিত আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম লালপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, এক শিক্ষার্থীর বাবার মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বনপাড়া থেকে তাকে আটক করা হয়। সে বাগাতিপাড়া উপজেলার খাটখইর গ্রামের নীরেন্দ্রনাথ সরকারের ছেলে। উল্লেখ্য, উক্ত ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে শিক্ষামন্ত্রীর নির্দেশনায় রাজশাহী শিক্ষা বোর্ডের বিশেষ ব্যবস্থায় ওই আট শিক্ষার্থী চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন