নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ওষুধ প্রস্তুতকারী কেমিক্যালসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১ বিজিবি। গত শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদে নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি-এর খারনই বিওপি’র একটি বিশেষ টহল দল উপজেলার সীমান্তবর্তী সুরুজের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে ভারত থেকে আসা একটি মিনি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর চেষ্টা করে বিজিবি।
এ সময় চোরাকারবারিরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড (ইউএসপি কেমিক্যাল) উদ্ধার করা হয়। বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মধ্যে জানায়, জব্দ করা রাসায়নিকের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ টাকা এবং মিনি ট্রাকটির মূল্য ১৮ লাখ টাকা।
এবং মিনি ট্রাকটির মূল্য ১৮ লাখ সবমিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা। জব্দ করা রাসায়নিক ও মিনি ট্রাক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোণা কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ৩১ বিজিবি। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
