ময়মনসিংহের তারাকান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, ফলে আতঙ্কে রয়েছেন শিক্ষার্থীরা। জানা গেছে, তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদের প্লাস্টার উঠে ছাদের রড বের হয়ে গেছে। যেকোনো সময় ছাদের প্লাস্টারের রড সিমেন্টের টুকরা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হতে পারে।
সরজমিন দেখা গেছে, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০০৭-২০০৮ অর্থবছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় একটি একতলা ভবন নির্মাণ হয়। ওই ভবনেই গাদাগাদি করে চলছে পাঠদান।
