গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

ফজলুর রহমানকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

ফন্ট সাইজ:

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগরের সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমানকে আগামী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গত শুক্রবার বিকালে নগরীর সাগর সৈকত কনভেনশন হলে গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন, ঘুণেধরা সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই।? নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে না পারলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, ইসলামী আদর্শের বাস্তবায়ন এবং দেশে ইসলামী শক্তির বিজয়ই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে ইসলামী শক্তির বিজয়ের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই ঘোষিত ‘এক বাক্স’ নীতি ছিল সময়োপযোগী উদ্যোগ। কিন্তু একটি নামধারী ইসলামী দলের অদূরদর্শী ভূমিকার কারণে সেই উদ্যোগ সফলতার মুখ দেখেনি। অনুষ্ঠানে মহানগর সভাপতি মোহাম্মদ ফাইজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মহানগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন