তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে গেলেও দারুণ লড়াই করেছে কেপ ভার্দে। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে এবারের বিশ্বকাপে দারুন পারফরম্যান্স ও লড়াকু মানসিকতার প্রদর্শন করেছে ছোট দ্বীপরাষ্ট্রটি। ম্যাচ শেষে দলের কোচ বুবিস্তা বলেন, 'আমি আমার দলকে নিয়ে গর্বিত, তারা যে পরিশ্রম করেছে তার জন্য। আমাদের দেশের জন্য আমরা যা করেছি, তা নিয়ে গর্বিত হওয়া উচিত। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে যেভাবে আমরা খেলেছি, এবং দুইবার সমতা ফিরিয়ে আনতে পেরেছি — এটা অবিশ্বাস্য একটা ব্যাপার।’
এবারের বিশ্বকাপে অংশ নেয়া চার নতুন দলের মধ্যে একমাত্র কেপ ভার্দেই শেষ ৩২-এ পৌঁছাতে পেরেছিল। টুর্নামেন্ট শুরুর আগে তাদের র্যাঙ্কিং ছিল বিশ্বের ৬৭তম। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে যেভাবে ড্র করতে বাধ্য করেছিল, ঠিক তেমনিভাবে আর্জেন্টিনাকেও হতাশ করার আশা নিয়েই মাঠে নেমেছিল দলটি। খেলাটি টিকিয়ে রেখে নাটকীয় অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে যায় কেপ ভার্দে। হারলেও তারা এখন বীর হিসেবে দেশে ফিরবে, কারণ তাদের ছোট দ্বীপরাষ্ট্রকে তারা ফুটবল বিশ্বের মানচিত্রে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে।
কোচ বুবিস্তা বলেন, ‘সবচেয়ে বড় কথা, আমাদের অর্জন নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত। এই বিশ্বকাপ আমাদের পরিশ্রমের প্রতি সুবিচার করেছে। এটি আমাদের চরিত্র তুলে ধরেছে। হারাটা দুঃখজনক, কিন্তু এটা ছিল অবিশ্বাস্য।’
অবিশ্বাস্য বিশ্বকাপ যাত্রায় গর্বিত কেপ ভার্দে কোচ
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
৪ জুলাই (শনিবার), ২০২৬, ৮ঃ২৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
