সেনবাগে ভুয়া সেনাসদস্যের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

সেনবাগ পৌরসভাধীন বিন্নাগুনি (নামার বাজার সংলগ্ন) শরীয়ত উল্যাহর ভাড়াবাড়ি থেকে ভুয়া সেনা সদস্যের একটি লাশ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সংবাদ পেয়ে সেনবাগ থানার এসআই (নিরস্ত্র) মো. লতিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত লাশটি উদ্ধার করে। মৃত লাশের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদবির এক সেট পোশাকও পাওয়া যায়।

মৃত ব্যক্তির পাশে পড়ে থাকা মোবাইলের বিভিন্ন নম্বরে যোগাযোগ করে জানা যায়, ব্যক্তিটির নাম ইসমাইল ভূঁইয়া প্রকাশ পিন্টু (৫০)। জানা যায়, মৃত পিন্টু দীর্ঘ বিশ বছর ধরে নিজ বাড়িঘরের সঙ্গে কোনো যোগাযোগ নেই। সে বিভিন্ন জায়গায় নিজেকে একজন সেনাসদস্য পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণা করে বেড়িয়েছে। সেনাসদস্য পরিচয়ে বিভিন্ন মানুষ থেকে প্রতারণা করে টাকা আদায় এবং একাধিক নারীকে প্রেমের ফাঁদেও ফেলেছে মৃত পিন্টু।

জানা যায়, ২০২৫ সালের ২৭শে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে ফেনীর লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন ফেনী থানা পুলিশ। এদিকে, মৃত পিন্টু ফেনী সদর থানার এজাহারে অভিযুক্ত আসামি। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদরে প্রেরণ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন