চলতি বছরের শুরুতে অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের একটি ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। অবশেষে সব প্রস্তুতি শেষ করে এ মাসেই শুরু হচ্ছে ‘শিকার’র শুটিং। তবে ওয়েব ফিল্ম নয়, এটি নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে, যা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। নির্মাতা জানান, ‘শিকার’ সিনেমার বেশির ভাগ দৃশ্যধারণ হবে নেপালে। শুটিংয়ের জন্য এ মাসের মাঝামাঝি সময়ে অপু বিশ্বাসসহ পুরো টিম নেপালের উদ্দেশ্যে রওনা দেবে।
নেপালে অপু বিশ্বাসের ‘শিকার’
স্টাফ রিপোর্টার
৪ জুলাই (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
