দেশে ফিরেছেন সেনাপ্রধান

ফন্ট সাইজ:

ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার সকালে তিনি দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, জেনারেল ওয়াকার-উজ-জামান তার সফরকালে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারে দেশ দু’টির প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন। চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরের উদ্দেশ্যে গত ২৮শে জুন সেনাপ্রধান ঢাকা ত্যাগ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন