ঘাটাইলে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা

ঘাটাইলে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের ঘাটাইলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের উচ্ছেদ ও বিচারের দাবিতে আলোচনা সভা সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেউলাবাড়ী ইউনিয়নের শান্তা নগর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় মুহূর্তের মধ্যেই আলোচনা সভাটি সমাবেশে রূপ নেয়। ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আনিসুর রহমান খানের সভাপতিত্বে সভা-সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মো. শফিকুল ইসলাম খান রতন, দেউলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ভূঁইয়া, ছাত্রদল সভাপতি আশিকুর রহমান রনি প্রমুখ। আর্থিক সহযোগিতা প্রদান জনসমাগম ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. সানোয়ার হোসেন সানা।

সমাবেশে বক্তারা বলেন, হয় মাদক ছাড়ো, না হয় ঘাটাইল ছাড়ো। মাদক যারা বিক্রি ও সেবন করবে তাদের স্থান ঘাটাইলের মাটিতে হবে না। এখন থেকে যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে গণধোলাই দিয়ে আইনের কাছে সুবাধ্য করা হবে। এ সময় মাদকের এই করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে স্থানীয় সুশীল সমাজসহ সমাজের সকল স্তরের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন