গান আর অভিনয় দুই অঙ্গনেই ব্যস্ত প্রীতম হাসান। তিনি এবার ঈদে হাজির হচ্ছেন ভিন্ন এক রূপে। এই শিল্পী নতুন ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয় করছেন অ্যাকশন ঘরানার চরিত্রে। সিরিজটি রচনা ও পরিচালনা করছেন শিহাব শাহীন। ইতিমধ্যে সিরিজটির বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। প্রীতমের বিপরীতে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী। এই প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা। প্রীতম জানান, দর্শক তাকে আগে যে ধরনের চরিত্রে দেখেছেন, ‘ক্যাকটাস’-এ তার চরিত্রটি একেবারেই আলাদা।
ঈদে আসছেন প্রীতম
স্টাফ রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
