সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বিকাল ৩টায় বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জয়নাল আবেদীন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার আব্দুল আলীম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার। প্রধান আলোচক ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ তাহের।
এ সময় বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর এটিএম বদরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি সংরক্ষিত মহিলা সদস্য পদে তিনজন এবং সাধারণ সদস্য (মেম্বার) পদে সাতজন প্রার্থীর নামও ঘোষণা করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর তাহের।
সভায় আরও বক্তব্য রাখেন- সীতাকুণ্ড উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মিসবাহুল আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নোমান উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সানাউল্লাহ মঞ্জু এবং বাড়বকুণ্ড ইউনিয়ন আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাস্টার জাহাঙ্গীর আলম। কর্মী সম্মেলনে বাড়বকুণ্ড ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
