‘জাল যার, জলা তার’ নীতিতে মৎস্যসম্পদ উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

‘জাল যার, জলা তার’ নীতিতে মৎস্যসম্পদ উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

‘জাল যার, জলা তার’ এই নীতিকে সামনে রেখে দেশের মৎস্যসম্পদ উন্নয়ন ও মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার সকালে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে জলাশয়গুলো মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যাতে প্রকৃত জেলেরা নির্বিঘ্নে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারেন।

কোথাও যদি জলাশয়ে মাছ ধরতে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা জটিলতা থাকে, তবে তা দ্রুত দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। হাওর, বিল ও উন্মুক্ত জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্তের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগও অব্যাহত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন যোগাযোগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবীব এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন