গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফন্ট সাইজ:

গাইবান্ধা শহরে পৌরসভার একটি দ্রুতগামী ময়লাবাহী ট্রাকের চাপায় মাসুদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের পশ্চিমপাড়া-সাদুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পালানোর চেষ্টাকালে ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে স্থানীয় জনতা। ?নিহত মাসুদ গাইবান্ধা শহরের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে বাস টার্মিনাল এলাকার সংযোগ সড়ক থেকে মোটরসাইকেল নিয়ে মূল সড়কে (পশ্চিমপাড়া-সাদুল্লাপুর সড়ক) উঠছিলেন মাসুদ।

এ সময় শহরমুখী পৌরসভার একটি বেপরোয়া গতির ময়লাবাহী ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চালককে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে গাইবান্ধা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানান, দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একইসঙ্গে অভিযুক্ত চালকের বিরুদ্ধে পৌরবিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন