আল্লামা সাঈদীর অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় অভিযুক্ত সাবেক এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকায় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তার নাম ফজলুর রহমান।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় সাবেক এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালি। পরে তাকে ভারতে খুঁজে পাওয়া যায়।

Mir Mossaraf (রংপুর)

৩৯ মিনিট আগে

হায়রে আওয়ামী নামধারী মুসলিম মোনাফেক তোরা এক হিন্দু ব্যক্তির নিতি ও সততার কাছে হেরে গেলি। জোর করে সাইদির বিরুদ্ধে সাক্ষী দিতে পারলি না ৫ বসরের বেশি সময় গুম ছিলো এই সাক্ষী তার পরেও সাইদির বিরুদ্ধে সাক্ষী দেয় নাই,
ভারত রাষ্ট্রকে আসামি করা হোক কারন দেলোয়ার হোসেন সাইদির শাক্ষি ভারতের কারাগারে ছিলো গুম হওয়ার পর,

তৈমুর

২ ঘন্টা আগে

এসপি তো নিজের ইচ্ছায় কিডন্যাপ করে নাই। নিশ্চয়ই সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ এসেছিল। কে এই নির্দেশদাতা তাকে খুজে বাহির করতে হবে। আর কোন চ্যানেলে তাকে ইন্ডিয়াতে পাচার করা হল? এতে কারা কারা জড়িত তাদেরকেও খুজে বাহির করে আইনের আওতায় আনতে হবে। যেহেতু ইন্ডিয়ায় পাওয়া গেছে নিশ্চয়ই এতে সে দেশের সরকার জড়িত। পর্দার আড়ালে থাকা দেশদ্রোহিদের শেকড় উৎপাটন করতে হবে। না হলে দেশ নিরাপদ হবে না।

Nasir

৪৭ মিনিট আগে

Right

মন্তব্য করুন