সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট থেকে স্বর্ণের চালান জব্দ করেছে গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এভসেক ও কাস্টমস হাউসসহ বিভিন্ন সংস্থা।
ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান বলেন, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বৃহস্পতিবার সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। সামরিক গোয়েন্দা সংস্থাসহ কাস্টম কর্মকর্তাদের যৌথ একটি দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ পেঁচানো অবস্থায় মোট ১৬০টি বার উদ্ধার করে। যেগুলোর ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম। দাম প্রায় ৪২ কোটি। এ ঘটনায় বিমানবন্দর থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
