খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

ফন্ট সাইজ:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে দেশটিতে গেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। গতকাল সকাল সাড়ে ৭টায় ইরানের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন তারা।

স্পিকার ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন জামায়াতের ৪ জন, খেলাফত মসলিস ও এনসিপি’র একজন কেন্দ্রীয় নেতা। তারা হলেন- জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. কেরামত আলী, ঢাকা-১৭ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডা. খালিদুজ্জামান এসএম, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, রংপুরের পীরগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক নুরুল আমীন এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ঠা জুলাই দেশে ফেরার কথা রয়েছে তাদের। জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন