পাওয়ার প্লে শেষে চাপে বাবররা

পাওয়ার প্লে শেষে চাপে বাবররা

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা। তবে ইনিংসের শুরুতেই ইংলিশ বোলারদের তোপে পড়ে কিছুটা চাপে রয়েছে পাকিস্তান।

ইনিংসের শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। দলীয় ১৪ রানের মাথায় ওপেনার সাইম আইয়ুবকে (৭) সাজঘরে ফেরান ইংলিশ পেসার জোফরা আর্চার। এরপর ওয়ান ডাউনে নামা অধিনায়ক সালমান আঘাও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৫ রান করে লিয়াম ডসনের শিকার হন তিনি। ২৭ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরেন ইনফর্ম ব্যাটার সাহিবজাদা ফারহান ও বাবর আজম।

ইনিংসের ৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর বোর্ডে জমা হয়েছে ৪৬ রান। ক্রিজে অপরাজিত আছেন ওপেনার সাহিবজাদা ফারহান (২৩ বলে ১৭ রান) এবং সাবেক অধিনায়ক বাবর আজম (৭ বলে ১০ রান)। ফারহানের ব্যাটে রয়েছে ৪টি চারের মার এবং বাবর একটি করে চার ও ছক্কা হাঁকিয়ে হাত খোলার ইঙ্গিত দিচ্ছেন। ইংল্যান্ডের পক্ষে ৩ ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট নেন জোফরা আর্চার। লিয়াম ডসন ২ ওভারে মাত্র ১২ রান খরচ করে তুলে নেন এক উইকেট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন