প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে রাজধানীর খিলগাঁওয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করা হয়। অপহরণের শিকার হওয়া স্কুলছাত্রের বাবার নাম খন্দকার শামীম। তিনি সচিবালয়ের কর্মচারী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছেলের অপহরণের খবর শুনে তিনি কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন প্রধানমন্ত্রীর দপ্তরে। সেখানে প্রধানমন্ত্রীর কাছে ছেলে অপহরণের কথা জানিয়ে উদ্ধারের আকুতি জানান খন্দকার শামীম। প্রধানমন্ত্রী এই খবর শুনেই দ্রুত ব্যবস্থা নিতে ফোন করে পুলিশকে নির্দেশনা দেন। এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি বলেন, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। দুপুর আড়াইটার সময় স্কুল থেকে বের হওয়ার পর চার-পাঁচ জন তাকে জোড়পুকুর এলাকায় সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। এরপর তার বাবার নম্বরে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায়। নাহলে মেরে ফেলার হুমকি দেয়। বাবা সচিবালয়ে চাকরি করেন। তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রী দপ্তরে কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন। পরে প্রধানমন্ত্রী ফোন করে ছেলেটিকে দ্রুত উদ্ধারের নির্দেশনা দেন। রমনার ডিসি বলেন, পুলিশ প্রথমে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করে।

কোন নম্বরে টাকা পাঠানো হবে, তাদের কাছে সেই নম্বর চাওয়া হয়। তারা প্রথমে নম্বর দিতে দেরি করছিল; দর কষাকষিও চলে। একপর্যায়ে মুক্তিপণ ১০ হাজার টাকায় নেমে আসে। মাসুদ আলম বলেন, মুক্তিপণের টাকা নিয়ে দর কষাকষির মধ্যে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে ফেলে। এরপর ওই ভবনে অভিযান চালিয়ে ছেলেটিকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

Haider Ali

৩ মাস আগে

আইন তার নিজস্ব গতিতে চলুক ..... যার যার কাজ তারা সুচারু ভাবে পরিপালন করাটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া ।

মোঃ রফিক

৩ মাস আগে

সাব্বাস তবে অই অপহরনকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত

Ashraf Chowdhury

৩ মাস আগে

Nobody was arrested. Shame on police. The police should not give up. They must arrest the criminals.

Anwarul shayan

৩ মাস আগে

মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন। ২৪ শে আগস্ট এর পর যেভাবে বাংলাদেশ পুলিশ কাজ করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ডিসি মাসুদ আলম। দুষ্ট লোকরাই শুধু ডিসি মাসুদ আলমের অপসারণ চাইবে কিন্তু কোন বিবেকবান লোক তার অপসারণ কামনা করবে না

সত্যবাদী

৩ মাস আগে

ডিসি মাসুদ হবে আগামীর ডিবি হারুন অথবা ৱ্যাবের বেনজির
তখন উনার দফতরে হবে ভাত এবং সেলিব্রিটি হাজির
কান্না পাবে তখন আইজির
মনে রেখো হে মোহাজির।

kabir

৩ মাস আগে

Shabbash!

Faysal

৩ মাস আগে

এক জন অপহরন কারিও গ্রেফতার হয়নাই!!!!

ARM FAKHRUL ISLAM

৩ মাস আগে

স্যালুট মিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আমি আরো অনেক বেশী খুশী হতাম যদি আপনি বা অন্য কারো হস্তক্ষেপ ছাড়াই পুলিশ এবং সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষ স্ব-উদ্দোগে উক্ত স্কুল ছাত্রছাত্র উদ্ধার হত। আশা করি আপনি এবং অন্যান্য সবাই বুঝতে পারছেন আমি কি বলতে/বুঝাতে চাচ্ছি। আমি বলতে যার যা কাজ তা নিজ দায়িত্বে পালন করুন, নিজে করুন, আন্তরিকতার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করুন।

মন্তব্য করুন