ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ নারী ফুটবল দল

ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ নারী ফুটবল দল

ফন্ট সাইজ:

এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো এএফসির সর্বোচ্চ এই আসরে অস্ট্রেলিয়ায় খেলতে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিউ সাউথ উয়েলস হোম গ্রাউন্ড ভ্যালেনটাইন স্পোর্টস পার্কে প্রতিদিন সকাল (অস্ট্রেলিায় সময়) ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত অনুশীলন করছে আফঈদা-মনিকারা। খেলোয়ারদের মধ্যে কেউ কেউ রোজা রেখেও উপস্থিত হচ্ছেন অনুশীলনে। এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলের সাথে ফিজিও না আসায় অস্ট্রেলিয়ান দুই জন ফিজিও ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে একজন সিডনি এবং অন্যজন পার্থের। বাংলাদেশ দলের হেড কোচ পিটার জেমস বাটলার দুজন ফিজিশিয়ানের সাথে কথা বলে একজনকে রাখবেন বলে জানা গেছে। ২৫ ফেব্রুয়ারি বুধবার স্থানীয় সময় বিকাল ৪টায় সিডনির ভ্যালেনটাইন স্পোর্টস পার্কে ওয়ান্ডার্স নারী ফুটবল দলের সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ মার্চ শুরু হবে চূড়ান্ত পর্বের লড়াই। এই আসরে ‘বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্থান। আগামী ৩ মার্চ মঙ্গলবার বিকাল (অস্ট্রেলিায় সময়) ৭টায় ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি আব্দুল খান রতন অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ৩ মার্চ বিকাল ৭টায় ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে উপস্থিত হয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে উৎসাহ দিলে তারা ভালোভাবে খেলতে পারবে এবং ভালো খেললে বাংলাদেশ নারী ফুটবল দল আরো এগিয়ে যাবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন